× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বর্ণজয়ী শুটার সাদিয়া মারা গেছেন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪ ১৭:০১ পিএম

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দক্ষিণ এশীয় (এসএ) গেমসে পদকজয়ী শুটার সৈয়দা সাদিয়া সুলতানা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২ ডিসেম্বর) চট্টগ্রামে দুপুর সোয়া ২টার দিকে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সাদিয়া সুলতানার বাবা গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আমার সাদিয়া আর নেই।  দুপুর ২টার দিকে সবাইকে ছেড়ে চলে গেছে। আমরা এখন ওর মরদেহ হাসপাতাল থেকে বের করছি।’

২০১০ সালে এসএ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন সাদিয়া সুলতানা। কমনওয়েলথ শুটিংয়েও ছিল তার পদক। ২০১৩ সালে বাংলাদেশ গেমসের পর থেকে তিনি শুটিং অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে রাখেন।

সাদিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা