× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুলছড়িতে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, যুবদল নেতা আহত

গাইবান্ধা প্রতিবেদক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪ ১৬:০৬ পিএম

ফুলছড়ি উপজেলার বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণে যুবদল নেতা শাহজাহান আহত হয়। প্রবা ফটো

ফুলছড়ি উপজেলার বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণে যুবদল নেতা শাহজাহান আহত হয়। প্রবা ফটো

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। 

এর আগে রবিবার সন্ধ্যায় এ হামলা চালানো হয়। এ ঘটনায় আহত হয়েছেন ফজলুপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. শাহজাহান। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সন্ধ্যায় একদল সন্ত্রাসী বিএনপি কার্যালয়ে হামলা চালায়। তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং দলীয় কর্মীদের লক্ষ্য করে হামলা করে। হামলার সময় কার্যালয়ে থাকা যুবদলের সদস্য সচিব মো. শাহজাহান গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত যুবদল নেতা মো. শাহজাহানের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে পুরোপুরি সুস্থ হতে তার সময় লাগবে।

ফজলুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিলন হামলার ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করে বলেন, ‘আওয়ামী সন্ত্রাসীরা রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদের কার্যালয়ে হামলা চালিয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানিয়েছেন, হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, ‘ঘটনার তদন্ত শুরু হয়েছে। আমরা হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা