× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক্সপ্রেসওয়েতে তরুণীকে গুলি করে হত্যা, প্রেমিক অস্ত্রসহ গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪ ১৪:২২ পিএম

গ্রেপ্তার তৌহিদ শেখ তন্ময়। প্রবা ফটো

গ্রেপ্তার তৌহিদ শেখ তন্ময়। প্রবা ফটো

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সাহিদা আক্তার নামের তরুণীকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় প্রেমিক তৌহিদ শেখ তন্ময় নামের এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। 

রবিবার (১ ডিসেম্বর) ভোরে ভোলার ইলিশা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে সকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি পুকুর তল্লাশি করে পিস্তলটি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার যুবকের নাম তৌহিদ শেখ তন্ময়। তিনি রাজধানীর ওয়ারী এলাকার বাসিন্দা।

নিহত তরুণীর নাম সাহিদা আক্তার। তিনি ময়মনসিংহের কোতয়ালি থানার বেগুনবাড়ি বরিবয়ান গ্রামের প্রয়াত আব্দুল মোতালেবের মেয়ে। তিনিও পরিবারের সঙ্গে ওয়ারী এলাকায় থাকতেন।  

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইশতিয়াক রাসেল জানান, গ্রেপ্তার তৌহিদকে নিয়ে তরুণীর লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরুণীকে হত্যার কথা স্বীকার করেছেন তৌহিদ। তবে হত্যার কারণ এই বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে পরে জানানো যাবে।

গত শনিবার (৩০ নভেম্বর) সকালে জেলার শ্রীনগর উপজেলার দোগাছি এলাকার এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন থেকে তরুণী শাহিদার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন দিবাগত মধ্যরাতে নিহতের মা জরিনা খাতুন বাদি হয়ে শ্রীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা