× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একযোগে ভারত যাচ্ছিলেন ইসকনের ৭০ সদস্য, ইমিগ্রেশন পুলিশের বাধা

বেনাপোল প্রতিবেদক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪ ২০:২২ পিএম

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪ ২০:২৪ পিএম

একযোগে ভারত যাচ্ছিলেন ইসকনের ৭০ সদস্য, ইমিগ্রেশন পুলিশের বাধা

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ইসকনের ৭০ জন সদস্যকে ফেরত দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। ইমিগ্রেশন পুলিশ জানায়, সরকারের অনুমতি না থাকায় আন্তর্জাতিক কৃষ্ণভক্ত এসব ইসকন সদস্যদের যেতে দেওয়া হয়নি।

শনিবার (৩০ নভেম্বর) রাতে ৫৪ জন এবং রবিবার (১ ডিসেম্বর) দুপুরে ১৬ জন ইসকন সদস্য দেশের বিভিন্ন জেলা থেকে এসে জোড় হয় বেনাপোল ইমিগ্রেশনে। পরে ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে ফিরে যাওয়ার জন্য তাদেরকে জানিয়ে দেওয়া হয়।

বেনাপোলে আসা ইসকন সদস্য সৌরভ তপন্দার বলেন, ভারতে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে তারা একজোট হয়ে এসছে। ভারতে যাওয়ার অনুমতি না থাকায় তাদেরকে শেষ পর্যন্ত ফিরে যেতে হচ্ছে।

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহসানুল কাদের বলেন, একযোগে ৭০ জন  ইসকন সদস্যের ভারতে যাওয়াটা সন্দেহজনক মনে হওয়ায় বিষয়টি তারা অফিসিয়ালি এসবি ঢাকা হেড কোয়ার্টারে যোগাযোগ করেন। পরে সেখানকার নির্দেশনায় ইমিগ্রেশন আইনে ৭০ জন বাংলাদেশি ইসকন সদস্যদের ভারতে যেতে দেওয়া হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা