× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুক্তিযুদ্ধ না করে তালিকাভুক্ত হওয়া জাতির সঙ্গে প্রতারণা : উপদেষ্টা ফারুক-ই-আজম

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪ ২০:১৭ পিএম

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪ ২০:২০ পিএম

মুক্তিযুদ্ধ না করে তালিকাভুক্ত হওয়া জাতির সঙ্গে প্রতারণা : উপদেষ্টা ফারুক-ই-আজম

মুক্তিযুদ্ধ না করে তালিকাভুক্ত হওয়া জাতির সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক। তিনি বলেন, মুক্তিযুদ্ধ না করেও যারা মুক্তিযোদ্ধা হিসেবে নিজেদের তালিকাভুক্ত করেছে তারা জাতির সঙ্গে প্রতারণা করেছে। প্রতারকদের চিহ্নিত করার দায়িত্ব জাতিগতভাবে সবার। তাদের জাতির সামনে উন্মোচিত করতে হবে।

রবিবার (১ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবড়িয়ার কসবায় কুল্লাপাথর শহীদ সমাধিস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা কুল্লাপাথর শহীদ সমাধিস্থল পৌঁছেই শহীদদের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইশরাত চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, সহকারী পুলিশ সুপার কসবা সার্কেল দেলোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শাহরিয়ার মুক্তার, সহকারী কমিশনার (ভূমি) গোলাম সরওয়ার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। 

উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, ভুয়া এবং অমুক্তিযোদ্ধা যারা তালিকাভুক্ত হয়েছে, এটা একটা জটিল প্রক্রিয়া। আমরা প্রচেষ্টা নিয়েছি তাদের নানান আঙ্গিকে শনাক্ত করার জন্য। মুক্তিযোদ্ধা সংগঠনের দিক দিয়ে শনাক্ত হবে, জনসাধারণকেও আমরা সুযোগ দিচ্ছি, যাতে তাদের শনাক্ত করা যায়। যারা মুক্তিযোদ্ধা তারা এলাকাতেও মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত। তাদের সব তালিকা যা আমাদের কাছে সংরক্ষিত আছে এগুলো আমরা জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিভক্ত করে অনলাইনে দিয়েছি। সেখানে একটা আপত্তি ফর্ম দিচ্ছি, যদি আপনাদের মনে হয় সে মুক্তিযোদ্ধা ছিল না, তাদের বিষয়ে আপত্তি জানাবেন। যাতে তাদের চিহ্নিত করে আঙুল তোলা সম্ভব হয় এবং জাতির সামনে উন্মোচিত করার সুযোগ হয়।

নির্বাচন নিয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা লক্ষ করেছেন জাতির মধ্যে একটা ঐক্যের আবহ সৃষ্টি হয়েছে। আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধভাবে সংস্কার থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত সবটাই সম্পন্ন করব। এটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। এখানে কাউকেই বিচ্ছিন্ন না করে সবার ঐকমত্যের ভিত্তিতেই সিদ্ধান্তগুলো হবে। সংস্কারের ব্যাপারে যে কমিশন গঠিত হয়েছে ডিসেম্বর অথবা জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যেই রিপোর্ট দিয়ে দেবে। তখন এটা জনসম্মুখে যাবে। রাজনৈতিক দল, জনগণ এবং নানা রকমের যে স্টেকহোল্ডার আছে তাদের সবার সঙ্গে কথা বলে সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবে।

কসবা উপজেলার কুল্লাপাথরে দেশের বৃহত্তম শহীদ সমাধিস্থল অবস্থিত। এখানে ৫০ জন শহীদ মুক্তিযোদ্ধার কবর রয়েছে। যার মধ্যে পাঁচজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাও রয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা