রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪ ২০:০৪ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪ ২০:১৩ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে যেংদা নামক একটি ব্যাটারি কারখানার বিষাক্ত বর্জ্য, ধোঁয়া ও কারখানার দূষিত পানি ফেলে সরকারি খাল দখল করে জলাবদ্ধতা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।
রবিবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তারাব পৌরসভার মৈকুলি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন যেংদা ব্যাটারি কারখানা কর্তৃপক্ষ অপরিকল্পিতভাবে কারখানার বিষাক্ত বর্জ্য, ধোঁয়া ও কারখানার দূষিত পানি সরকারি খাল ফেলছে। এতে মৈকুলিসহ আশপাশের পাঁচ গ্রামের বিভিন্ন বয়সের প্রায় কয়েকশ মানুষ শ্বাসকষ্ট, হাঁপানিসহ বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হয়েছে। পাশাপাশি পরিবেশেরও বিপর্যয় দেখা দিয়েছে। জলজ প্রাণ-প্রকৃতি হুমকির মুখে পড়েছে। এ সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে ব্ক্তারা যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।