× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক রেলমন্ত্রীর জামিন নামঞ্জুর

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪ ২০:০৩ পিএম

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪ ২০:১২ পিএম

সাবেক রেলমন্ত্রীর জামিন নামঞ্জুর

সাবেক রেলপথমন্ত্রী পঞ্চগড়-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম সুজনকে পঞ্চগড়ের ইজিবাইক চালক আল আমিনকে গুম ও হত্যার মামলায় আদালতে হাজির করা হয়েছে। রবিবার (১ ডিসেম্বর সকালে পঞ্চগড়ের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামানের আদালতে তাকে হাজির করা হয়। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

গত ১০ নভেম্বর পঞ্চগড় সদর থানায় বাদী হয়ে মামলাটি করেন গুম ও হত্যার শিকার ইজিবাইকের চালক  আল আমিনের বাবা মনু মিয়া। মামলায় সাবেক রেলমন্ত্রীকে প্রধান আসামি করে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়। আল আমিন বৈষম্যরিবোধী ছাত্র আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করেন।

মামলার শুনানিতে বাদীপক্ষে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আদম সুফীসহ আদালতের এপিপিবৃন্দ এবং আসামিপক্ষে সাবেক পিপি আমিনুল ইসলাম, মির্জা সারোয়ার হোসেন, আলী আসমান বিপুল প্রমুখ অংশগ্রহণ করেন। 

গত শনিবার রাতে সাবেক এই রেলমন্ত্রীকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে কঠোর নিরাপত্তায় পঞ্চগড় আদালতে নিয়ে আসা হয়। পুলিশ, ডিবি ও সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় তাকে আদালতে নিয়ে আসা হয়।

আদালতের পিপি আদম সুফী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সম্মুখ সারির যোদ্ধাকে গুম করে হত্যা করা হয়েছে। সাবেক এই রেলমন্ত্রীর নির্দেশে মামলার অন্য আসামিরা আল আমিনকে হত্যা করে। আমরা জামিনের বিরোধিতা করেছি। একই সঙ্গে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছি।

আসামিপক্ষের আইনজীবী মির্জা সারোয়ার হোসেন বলেন, আমরা জামিন আবেদন করেছিলাম। আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। তবে আদালত তাকে জেলকোর্ট অনুযায়ী ডিভিশন দিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা