× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবৈধভাবে নিয়ে আসা ১৪টি ভারতীয় মহিষ জব্দ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪ ২০:৫০ পিএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪ ২১:০০ পিএম

অবৈধভাবে নিয়ে আসা ১৪টি ভারতীয় মহিষ জব্দ

ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা মালিকবিহীন ১৪টি মহিষ জব্দ করেছে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন। মহিষগুলোর আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ ১০ হাজার টাকা। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। এ ছাড়া মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ লাখ টাকার কোকেন উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) ৪৭ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডিগ্রিরচর সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন ৯টি ভারতীয় মহিষ উদ্ধার করা হয়। পরদিন শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একই এলাকা থেকে আরও পাঁচটি মহিষ উদ্ধার করা হয়। তবে এসময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। এ ছাড়া শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে দৌলতপুর উপজেলার আতারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৪০ গ্রাম ভারতীয় কোকেন উদ্ধার করা হয়। এই মাদকের বাজারমূল্য ১২ লাখ টাকা।

৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবির বিশেষ টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় মহিষ ও কোকেন উদ্ধার করা হয়। এ বিষয়ে দৌলতপুর থানায় জিডি করা হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা