× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আরএমপিতে যুক্ত হলো ডিজিটাল ফরেনসিক ল্যাব

রাজশাহী সংবাদদাতা

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২২ ২৩:৫৭ পিএম

রাজশাহী মেট্রো পলিটন পুলিশে ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন।

রাজশাহী মেট্রো পলিটন পুলিশে ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন।

রাজশাহীতে পুলিশে যুক্ত হলো ডিজিটাল ফরেনসিক ল্যাব। রবিবার (২৭ নভেম্বর) দুপুরে নগরীর সিএন্ডবি মোড় এলাকার অবস্থিত রাজশাহী পুলিশ (আরএমপি) সদরদপ্তরে অবস্থিত সাইবার ক্রাইম ইউনিটের কার্যালয়ে নতুন এই ল্যাবের উদ্বোধন করেন কমিশনার আবু কালাম সিদ্দিক। 

ল্যাবটি স্থাপনে কারিগরি ও প্রশিক্ষণ দিয়ে সহযোতিতা করেছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট অ্যান্টি-টেররিজম অ্যাসিস্ট্যান্স (এটিএ)।

উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, ‘ডিজিটাল অপরাধ সম্পৃক্ত বিষয়গুলোর ফরেনসিক করার জন্য আমাদেরকে এর আগে ঢাকায় পাঠাতে হতো। এটা সময় সাপেক্ষ ছিল। এখন থেকে আমরা এসব কাজ আমাদের এই ল্যাবে বসেই করতে পারব। যা মামলার নিষ্পত্তিতে গতি আনবে। 

‘রাজশাহীতে ল্যাবটি আমাদেরকে অপরাধ তদন্তে বিশেষ ভাবে সহযোগিতা করবে। বর্তমান সময়ে আপরাধীরা নানা অপকর্মে ডিজিটাল ডিভাইস বা প্লাটফর্ম ব্যবহর করছে। ঢাকার পর দেশের চতুর্থ এই ল্যাবটিতে বিভিন্ন মামলার আলাতম তদন্ত করা হবে।’

ডিজিটাল ফরেনসিক ল্যাবের গুরুত্ব তুলে ধরে পুলিশ কমিশনার আরও বলেন, ‘এই ডিজিটাল ফরেনসিক ল্যাবের মাধ্যমে কম্পিউটার ও ডিজিটাল স্টোরেজ মিডিয়া থেকে গোপনীয় ডেটা উদ্ধার ও বিশ্লেষণ করা যাবে। থাম্ব ড্রাইভ, ইন্টারনেট, ল্যাপটপ এবং অন্য পদ্ধতিগুলোর মতো ইলেক্ট্রনিক ডিভাইস দিয়ে তথ্য এবং অন্যান্য মূল্যবান ডেটা সংরক্ষণ বা স্থানান্তর করা যাবে।’

তিনি জানান, অপরাধ ঢাকতে বা আলামত গায়েব করতে মুছে ফেলা তথ্য, সোআপ ফাইল, মেমরি ডাম্প, হার্ড ড্রাইভে ফাঁকা ফোল্ডার, প্রিন্ট স্পুলার ফাইলের ফরেনসিক পরীক্ষা করবে আরএমপির ডিজিটাল ফরেনসিক ল্যাব। মোবাইল ফরেনসিকের মধ্যে রয়েছে অপরাধ কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও যে কোনো ডিভাইস। ফরেনসিকের মাধ্যমে মোবাইল  ফোন, ট্যাব, জিপিএস, ডিভাইস, ড্রোন ইত্যাদি থেকে ডেটা উদ্ধার ও বিশ্লেষণ করা যাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট অ্যান্টি-টেররিজম অ্যাসিস্ট্যান্স (এটিএ) এর প্রশিক্ষকসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা