× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবৈধভাবে সার মজুদে কারাদণ্ড ও জরিমানা

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪ ১৯:৫১ পিএম

অবৈধভাবে সার মজুদে কারাদণ্ড ও জরিমানা

পঞ্চগড়ের বোদা উপজেলায় অবৈধভাবে সার মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে এক দালালকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও মের্সাস নূর নবী মজুমদার ট্রেডার্সের ম্যানেজারকে ২ লাখ টাকা জরিমানা করেছেন যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের নাসির মণ্ডল হাট-বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের নাসির মণ্ডল হাট-বাজারের কয়েকটি সারের দোকান ও গুদামে অবৈধভাবে ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) ও মিউরেট অব পটাশ (পটাশ) সার মজুদের অভিযোগে সৈয়দপুর সেনানিবাসের ২৯ বীরের ক্যাপ্টেন ইনজামামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।’ 

এ সময় আল মামুন নামে এক দালালের গুদামে মজুদ রাখা ২৫ বস্তা টিএসপি ও ২৫ বস্তা পটাশ সারের সন্ধান পাওয়া যায়। পরে সার ব্যবস্থাপনা আইনে অভিযুক্ত করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। পরে একই বাজারের মেসার্স নূর নবী মজুমদার ট্রেডার্সের গুদামে অভিযান পরিচালনা করে সেখানে অবৈধভাবে ২০ বস্তা টিএসপি ও ২০ বস্তা পটাশ সার মজুদ রাখায় প্রতিষ্ঠানের ম্যানেজার আইয়ুব আলীকে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত করে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পরে অভিযানস্থলে জরিমানার দুই লাখ টাকা নগদ পরিশোধ করে প্রতিষ্ঠানটি। তবে দালাল আল মামুনকে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

অভিযানে সেনাবাহিনী, উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা, বোদা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। 

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির বলেন, ‘আল মামুন কোনো ব্যবসায়ী নয়। সে ডিলারের কাছ থেকে সার কিনে কৃষকের কাছে বেশি দামে বিক্রি করে আসছিল। ভ্রাম্যমাণ আদালতে সে নিজের অপরাধ স্বীকার করায় তাকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এ ছাড়া সারের ডিলার মেসার্স নূর নবী মজুমদার ট্রেডার্সকে বেশি দামে সার বিক্রি ও মজুদের দায়ে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে এই ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা করতে কৃষি বিভাগকে পরামর্শ দেওয়া হয়েছে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা