× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেখ মুজিবের ভাস্কর্য ভাঙলেন জাসাস নেতা

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪ ১৯:২৬ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪ ১৯:৩৯ পিএম

শেখ মুজিবের ভাস্কর্য ভাঙলেন জাসাস নেতা

নারায়ণগঞ্জে এক সপ্তাহের আল্টিমেটাম দিয়ে ২১ দিন পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে গুঁড়িয়ে দিলেন জাসাস নেতা আনিসুল ইসলাম সানি। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে তার নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়। এ সময় শেখ মুজিবুর রহমানের আরও একটি প্রতিকৃতি কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়।

আনিসুল ইসলাম সানি বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক। তিনি বলেন, ‘সারা দেশেই শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণ করা হয়েছে। কিন্তু জেলা প্রশাসক কার্যালয়ে ভাস্কর্য ঢেকে রেখেছিল। আমরা গত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে অপসারণ করার আল্টিমেটাম দিয়েছিলাম। কিন্তু তারা (জেলা প্রশাসন) অপসারণ করেনি। তারই ধারাবাহিকতায় আমাদের নেতাকর্মীরা ভেঙে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘এর আগেও আমরা জেলা প্রশাসকের সঙ্গে প্রায় ১ ঘণ্টা কথা বলেছিলাম। তিনি আমাদের আশ্বস্ত করেছিলেন পর্যায়ক্রমে দেখবেন। কিন্তু প্রায় ১৫ দিন অতিবাহিত হয়ে গেছে, তারা সেটা করেনি। আমরা মূর্তি ভাঙার পাশাপাশি শেখ মুজিবের আরও একটি প্রতিকৃতি কালো কালি দিয়ে ঢেকে দিয়েছি। ওইটা ভাঙি নাই কারণ সেখানে মুক্তিযুদ্ধের অনেক শহীদের নাম রয়েছে। শুধু জেলা প্রশাসক কার্যালয় নয়, আরও কয়েকটা জায়গায় এখনও মূর্তি আছে, সেগুলোও আমরা ভেঙে দেব। রাসেল পার্কেও আছে, সেগুলো পর্যায়ক্রমে ভেঙে দেওয়া হবে।’

এর আগে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে জাসাসের গণসমাবেশে বক্তব্যে আনিসুল ইসলাম সানি জেলা প্রশাসককে বলেছিলেন, ‘আমরা জানি আপনি ছাত্রলীগের ক্যাডার ছিলেন। যেখানে সারা বাংলাদেশ থেকে শেখ মুজিবুর রহমানের মূর্তি অপসারণ করা হলো, সেখানে আপনি খুব সুন্দরভাবে মূর্তি রেখে দিয়েছেন, এমনকি কাপড় দিয়েও ঢেকে রেখেছেন। আমাদের দাবিÑ যে মূর্তি আপনি গোপন ও যত্ন সহকারে ঢেকে রেখেছেন, সেটা অপসারণ করতে হবে সাত দিনের মধ্যে। যদি এই এক সপ্তাহের মধ্যে শেখ মুজিবুর রহমানের মূর্তি অপসারণ না করা হয়, তাহলে আমরা কার্যালয় ঘেরাও করে মূর্তি ভেঙে ফেলব। শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার কোনো মূর্তি আমরা নারায়ণগঞ্জ জেলায় থাকতে দেব না।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা