× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লড়াই দেখতে গিয়ে মহিষের গুঁতো খেলেন বদি

কক্সবাজার অফিস

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২২ ২১:৪৪ পিএম

আবদুর রহমান বদি। ছবি : প্রবা

আবদুর রহমান বদি। ছবি : প্রবা

কক্সবাজারে লড়াইয়ের মাঠে একটি মহিষ সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গুঁতো দিয়েছে। তবে এতে তিনি বিশেষ আহত হননি। দুটি মহিষ ছুটে গিয়ে লাল শার্ট পরা বদিকে গুঁতো দেওয়ার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জেলার টেকনাফ উপজেলার মহেশখালী পাড়ায় মেরিন ড্রাইভের পাশে রবিবার (২৭ নভেম্বর) বিকালে মহিষ লড়াইয়ের আয়োজন করা হয়। কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য বদি নিজের জমিতে এই আয়োজন করেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, লড়াইরত দুটি মহিষ হঠাৎ বদির দিকে তেড়ে যাচ্ছে। বদি এ সময় লাল শার্ট পরে ছিলেন। তবে মহিষ আক্রমণ করার মুহূর্তে বদি বসে পড়েন। একটি মহিষ তার পায়ে চাপ দিয়ে চলে যায়।

মহিষের মালিক টেকনাফ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবু ছৈয়দের ছেলে আবদুল্লাহ।

আবদুল্লাহ বলেন, বদির অনুরোধে তিনি দুটি মহিষ নিয়ে যান লড়াইয়ে অংশ নিতে। মহিষ লাল কাপড় দেখলে খেপে যায়। বদি লাল শার্ট পরা থাকায় এই অস্বাভাবিক ঘটনাটি ঘটেছে। তবে এতে বদি আহত হননি।

আবদুর রহমান বদি বলেন, ‘মহিষের টার্গেট হওয়ায় আমি বসে যাই। একটু আঘাত পেলেও সুস্থ-স্বাভাবিক আছি।’

সংসদ সদস্য থাকার সময় নানা শ্রেণি-পেশার মানুষকে মারধর করে আলোচনায় ছিলেন আবদুর রহমান বদি। তারপর ইয়াবা কারবারিদের পৃষ্ঠপোষকতা ও দুর্নীতি মামলায় দেশব্যাপী আলোচনায় আসেন তিনি। মহিষের টার্গেট হয়ে আবার আলোচনা এসেছেন সাবেক এই সংসদ সদস্য।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা