× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোলায় খেলার মাঠ দখলমুক্ত করার দাবিতে বিক্ষোভ

ভোলা প্রতিবেদক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪ ১৯:৩৯ পিএম

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪ ১৯:৪৩ পিএম

ভোলায় খেলার মাঠ দখলমুক্ত করার দাবিতে বিক্ষোভ

ভোলায় খেলার মাঠ দখলমুক্ত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও ঘেরাও কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে ভোলা সরকরি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করে মাঠের পাশে গড়ে ওঠা নির্মাণাধীন সুইমিংপুলের ভবন ঘেরাও করে বিক্ষোভ করে। কিছুক্ষণ পর ওই বিদ্যালয়ের শিক্ষকরা সেখান থেকে তাদের সরিয়ে দেন। পরে আবারও মাঠ দখলমুক্ত করার দাবিতে বিক্ষোভ তারা। শিক্ষার্থীরা বলে, বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে সেখানে সুইমিংপুলসহ বিভিন্ন স্থাপনা গড়ে তোলা হয়েছে। দ্রুত এসব স্থাপনা উচ্ছেদ করে মাঠ দখলমুক্ত করতে হবে।

কর্মসূচিতে বিদ্যালয়টির দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা