× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোহিঙ্গা গণহত্যার বিচারের বিষয়টি দীর্ঘ প্রক্রিয়া: আইসিসি প্রধান

কক্সবাজার অফিস

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪ ২০:০১ পিএম

রোহিঙ্গা গণহত্যার বিচারের বিষয়টি দীর্ঘ প্রক্রিয়া: আইসিসি প্রধান

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম এ এ খান বলেছেন, ‘মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত সহিংসতার জেরে রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যার বিচারের বিষয়টি দীর্ঘ প্রক্রিয়া এবং তাতে অনেক বিষয় জড়িয়ে আছে। আইসিসি নিরলসভাবে কাজ করার পাশাপাশি মামলার অগ্রগতিও রয়েছে।’

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে আইসিসির প্রধান কৌঁসুলির বরাতে কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান এ কথা বলেন।

আগামীকাল বুধবার ঢাকায় সরকারের প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা গণহত্যার বিচার কার্যক্রম এবং অগ্রগতি সম্পর্কে তুলে ধরবেন বলেও জানান তিনি।

মিজানুর রহমান বলেন, ‘রোহিঙ্গারা আইসিসির প্রধান কৌঁসুলিকে জানিয়েছেন, গণহত্যার মামলায় যারা অপরাধী রয়েছে, রোহিঙ্গারা তাদের বিচার দেখতে চায়। এটি নিশ্চিত হলে তাদের দেশে (মিয়ানমার) ফেরত যাওয়া সহজ হবে।’

তিনি জানান, বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য রোহিঙ্গারা এ সময় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান এবং বিষয়টি তাকে (করিম এ এ খান) আবেগ-আপ্লুত করেছে।

মঙ্গলবার কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে করেছেন আইসিসি প্রধান। সকাল সাড়ে ৯টার দিকে ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান তিনি। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে সংঘটিত গণহত্যাসহ নানা বিষয়ে কথা বলেন। এরপর ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেন। তার সঙ্গে ছিল আইসিসির ১৬ সদস্যের প্রতিনিধি দল।

সন্ধ্যা ৫টায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন করিম এ এ খান। ৬টায় বৈঠক শেষে বের হলে সাংবাদিকরা কথা বলতে চাইলে অনীহা প্রকাশ করেন তিনি।

কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসু দ্দৌজা বলেন, রাখাইনে মানবতাবিরোধী অপরাধ হয়েছে কিনা- সেটির তদন্ত করছে আইসিসি। তদন্তের কাজে বাংলাদেশ সফরে এসেছেন আইসিসির প্রধান কৌঁসুলি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা