× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সড়কে প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারীর

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪ ১৯:৪৩ পিএম

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪ ১৯:৪৭ পিএম

সড়কে প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারীর

নওগাঁর বদলগাছী উপজেলায় যাত্রীবাহী বাস এবং ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সঞ্জিতা রানী নামে অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। 

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে বদলগাছী-মাতাজীহাট সড়কের আপেল মোটরসাইকেল শোরুমের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত সঞ্জিতা রানী বদলগাছী উপজেলার সদর ইউনিয়নের ভাতসাইল গ্রামের শ্রী যতিনের স্ত্রী। 

পুলিশ জানায়, নজিপুর থেকে বদলগাছী হয়ে নওগাঁ যাচ্ছিল বাসটি। অন্যদিকে ভ্যানটি বদলগাছী থেকে যাত্রী নিয়ে ভাতসাইল গ্রামে যাচ্ছিল। পথে আপেল মোটরসাইকেল শোরুমের সামনে বাস-ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সঞ্জিতা রানীর। 

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নিহতের ঘটনায় থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা