× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

না ফেরার দেশে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিকুদ্দৌলা রাব্বী

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪ ১৯:৩৮ পিএম

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪ ১৯:৪৫ পিএম

রফিকুদ্দৌলা রাব্বী।

রফিকুদ্দৌলা রাব্বী।

নওগাঁর সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ রফিকুদ্দৌলা রাব্বী আর নেই। রবিবার (২৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। 

রফিকুদ্দৌলা রাব্বী কিডনি রোগে ভুগছিলেন। গত শনিবার হৃদরোগে আক্রান্ত হলে তাকে নওগাঁ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রবিবার দুপুরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার মৃত্যুতে নওগাঁর সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। 

রফিকুদ্দৌলা রাব্বী নওগাঁর বিভিন্ন সামাজিক-সাংস্কৃতি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। সামাজিক সংগঠন একুশে পরিষদ, নওগাঁর সহসভাপতির দায়িত্বসহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। নাট্যকার ও আবৃত্তিশিল্পী হিসেবেও সুনাম ছিল তার। ছিলেন বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত আবৃত্তিশিল্পী। কর্মজীবনে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। 

রফিকুদ্দৌলা রাব্বীর প্রথম নামাজের জানাজা গতকাল সোমবার বাদ জোহর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সর্বস্তরের শ্রদ্ধার জন্য বেলা আড়াইটায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। বিকালে নওজোয়ান মাঠে দ্বিতীয় জানাজা শেষে নওগাঁ কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা