× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির কার্যালয়ে হামলা মামলা

সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের জামিন

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪ ১৬:৫৭ পিএম

সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের জামিন

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় জামিন পেলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সোমবার (২৫ নভেম্বর) আমলগ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নির্জন কুমার মিত্রের আদালতে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন।

এম এ মান্নানের পক্ষে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নজরুল ইসলাম বলেন, আদালতকে আমরা বলেছি ঘটনার সময় এম এ মান্নান জগন্নাথপুরে ছিলেন না। তিনি বয়স্ক ও অসুস্থ মানুষ। এ ধরনের ঘটনা হলেও তার কোনো প্ররোচনা ছিল না। মামলাটি অসত্য। পরে আদালতের বিচারক তার জামিন মঞ্জুর করেন।

গত ১৯ নভেম্বর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৪৯ জনকে আসামি করে থানায় মামলা করেন স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নুর।

এর আগে সুনামগঞ্জ শহরে ছাত্র-জনতার জুলাই আন্দোলনে হামলার অভিযোগে ৯৯ জনকে আসামি করে মামলা হয়েছিল। ওই মামলার তিন নম্বর আসামি হিসেবে গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন এম এ মান্নান। ১০ অক্টোবর জামিনে বের হন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা