× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ ছাড়া আরমিনকে কুপিয়ে জখম

মধ্যাঞ্চলীয় ব্যুরো

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২২ ১৭:৪৭ পিএম

আপডেট : ২৭ নভেম্বর ২০২২ ১৭:৫৪ পিএম

হামলায় আহত দুধ দিয়ে গোসল করা ছাত্রলীগ নেতা আরমিন। ছবি : প্রবা

হামলায় আহত দুধ দিয়ে গোসল করা ছাত্রলীগ নেতা আরমিন। ছবি : প্রবা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ ছেড়ে দেওয়া আরমিন আহমেদকে কুপিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার মির্জাপুর বাইপাস সড়কে হামলার শিকার হন তিনি।

আরমিন উপজেলা সদরের বড়বাড়ি এলাকার বাসিন্দা। তিনি পাকুন্দিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সহসভাপতি।

এর আগে ৬ অক্টোবর কাঙ্ক্ষিত পদ না পাওয়ার অভিযোগ এনে দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ ছাড়ার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিচিতি পান আরমিন।

আরমিন জানান, শনিবার রাত ১০টার দিকে দুটি মোটরসাইকেলে করে তিন বন্ধুসহ থানারঘাট এলাকার একটি হোটেলে খেতে যান তিনি। সেখান থেকে ফেরার পথে মির্জাপুর বাইপাস সড়কে পৌঁছলে দুটি মাইক্রোবাসে করে ১৫-২০ জন যুবক এসে তাদের গতিরোধ করে হামলা চালায়।

তিনি জানান, এ সময় দৌড়ে পালাতে গিয়ে মাটিতে পড়ে যান আরমিন। তখন হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমান বলেন, ‘লিখিত অভিযোগ এখনও আসেনি। অভিযোগ  পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগের রাজনীতি ছাড়ার ঘোষণার পর থেকে দলের অনেকেই এবং একাধিক গ্রুপ আরমিনের ওপর ক্ষুব্ধ ছিল।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা