× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীপুরে বাসচাপায় নারী পোশাকশ্রমিক নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪ ১১:১৪ এএম

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪ ১১:১৪ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে বাসচাপায় নারী পোশাকশ্রমিক শামীমা আক্তার (২৫) নিহত হয়েছেন। শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলারর মাওনা এলাকায় আরএকে সিরামিকস কারখানার সামনে দুর্ঘটনা ঘটে।

শামীমা আক্তার নেত্রকোণার বারহাট্টা উপজেলার গোবিন্দপুর গ্রামের সোনা মিয়ার মেয়ে। তিনি মাওনা নয়নপুর এলাকায় ফার্সিং নিট কম্পোজিট লিমিটেড কারখানায় সহকারী অপারেটর (হেলপার) পদে চাকরি করত।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ‘কারখানা ছুটির পর শামীমা আক্তার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হয়ে বাসায় যাচ্ছিলেন। এসময় দ্রুত গতির সৌখিন পরিবহনের বাস ধাক্কা দিলে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সহকর্মীর মৃত্যুর খবরে কারখানার শ্রমিকেরা ঘটনাস্থলে আসলে অল্প সময়ের জন্য সড়কে উত্তেজনা বিরাজ করলেও যান চলাচলে কোনো সমস্যা হয়নি। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা