× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কনসার্ট দেখতে গিয়ে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

বগুড়া অফিস

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪ ২৩:৪০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের দর্শন বিভাগের পুনর্মিলনীর কনসার্ট চলাকালে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৩ নভেম্বর) রাত পৌণে ৯টার দিকে কলেজের মূল গেইটের সামনে এ ঘটনা ঘটে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বিষয়টি নিশ্চত করেছেন।

নিহত ব্যক্তির নাম মেহেদী হাসান। তিনি শহরের মালগ্রাম এলাকার রফিকুল ইসলামের ছেলে এবং থাই গ্লাসের মিস্ত্রির কাজ করতেন।

নিহতের চাচাতো ভাই রিয়াজুদ্দিন বলেন, ‘আমরা কয়েকজন কলেজের কনসার্ট দেখতে গেছিলাম। কলেজের গেইটের বাইরে কয়েকজন যুবকের সঙ্গে মেহেদীর কথা কাটাকাটি হয়। এসময় ওই যুবকদের একজন মেহেদীর পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ 

ওসি এস এম মঈনুদ্দীন বলেন,  আজিজুল হক কলেজের কনসার্ট দেখতে গিয়ে মেহেদী নামে একজন নিহত হয়েছেন। তবে কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও জানা যায়নি। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা