× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাজাহানপুরে বিদেশি পিস্তলসহ কৃষক লীগ নেতা গ্রেপ্তার

বগুড়া অফিস

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪ ২০:৩৮ পিএম

আপডেট : ২২ নভেম্বর ২০২৪ ২০:৩৯ পিএম

শাজাহানপুরে বিদেশি পিস্তলসহ কৃষক লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুরে গুলি ও বিদেশি পিস্তলসহ কৃষক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে উপজেলার আশেকপুর পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. রায়হান ওই এলাকার আব্দুর রহমানের ছেলে এবং আশেকপুর ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, উপজেলার আশেকপুর পশ্চিমপাড়া এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে আশেকপুর ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রায়হানকে গ্রেপ্তার করে। এ সময় তার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল ও একটি গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পূর্বের কোনো মামলা আছে কি না যাচাই করে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া অব্যাহত আছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা