× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নৌকায় ভেসে জারি-সারি, নীলনৃত্য ও পুঁথিপাঠ

বরগুনা সংবাদদাতা

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২২ ১৫:২০ পিএম

আপডেট : ২৭ নভেম্বর ২০২২ ১৫:২৬ পিএম

শনিবার বিকালে বরগুনার খাকদন নদীতে বাংলা নাট্যের নৌযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রবা

শনিবার বিকালে বরগুনার খাকদন নদীতে বাংলা নাট্যের নৌযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রবা

বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৪০ বছর উদযাপন উপলক্ষে বরগুনায় সাংস্কৃতিক অভিযাত্রা ঐতিহ্যবাহী বাংলা নাট্যের নৌযাত্রা অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (২৬ নভেম্বর) বিকালে বরগুনার খাকদন নদীর বরগুনা লঞ্চ ঘাট থেকে ১১টি নৌকায় এ নৌযাত্রা শুরু হয়। এরপর বিষখালীর মোহনা হয়ে বড়ইতলা ফেরিঘাটে নৌযাত্রাটি শেষ হয়।

ফেরিঘাটে ভাসমান একটি ফেরিতে কয়েকশ মানুষের উপস্থিতিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিবেশিত হয় প্রায় হারিয়ে যাওয়া নীলনৃত্য, হয়লা, পালাগান, রামায়ণ, নৈল্যা, এজিদ বধ ও জয়নাল উদ্ধার, বেদের মেয়ে জোছনা পুঁথিপাঠ, জারিগান ও বাউল গান। রাতভর চলে এ অনুষ্ঠান।

বরগুনা জেলা শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ গ্রাম থিয়েটার বরিশাল বিভাগের সহযোগিতায় আয়োজিত অভিনব সাংস্কৃতিক উদ্যোগের অংশ হিসেবে এই নৌযাত্রা অনুষ্ঠিত হয়। 

নৌযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।

তিনি বলেন, ‘গ্রাম থিয়েটারের ৪০ বছর উদযাপনের মূল লক্ষ্য হল হারিয়ে যাওয়া গ্রাম্য সংস্কৃতিকে ফিরিয়ে এনে বাঙালি জাতির সামনে তুলে ধরা। আরেকটি বিষয় মনে রাখতে হবে, নদীকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। নদী বাঁচলে পরিবেশ বাঁচবে, নদী বাঁচবে আমরা বাঁচব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা