× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীর ধামরাইয়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ২০

ধামরাই (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪ ০৮:৫৪ এএম

আপডেট : ২১ নভেম্বর ২০২৪ ১০:৪০ এএম

রাজধানীর ধামরাইয়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ২০

রাজধানীর ধামরাইয়ে একটি শাখা সড়কে তৈরি পোশাক কারখানার শ্রমিকবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

বুধবার (২০ নভেম্বর) রাতে কালামপুর-কাওয়ালীপাড়া শাখা সড়কের খাগুর্তায় এ দুর্ঘটনা ঘটে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা ধামরাইয়ের গ্রাফিক্স ডিজাইন নামে একটি পোশাক কারখানার শ্রমিক বলে পুলিশ নিশ্চিত করলেও তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ জানায়, রাতে খাগুর্তায় কালামপুরগামী একটি দ্রুতগতির ইটবাহী ট্রাকের সঙ্গে বিপরীত থেকে আসা শ্রমিকবাহী বাসের সংঘর্ষ হয়। এতে বাসের যাত্রীসহ অন্তত ২০ জন আহত হন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

ওসি মনিরুল ইসলাম বলেন, ‘রাতে খাগুর্তায় একটি শ্রমিকবাহী বাস ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই বাসের চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঘটনাস্থলে তিনজন ও হাসপাতালে নেওয়ার পর একজন মারা গেছেন বলে নিশ্চিত হয়েছি। নিহতরা সবাই ধামরাইয়ের গ্রাফিক্স ডিজাইন নামে একটি পোশাক কারখানার শ্রমিক। তবে কতজন আহত হয়েছেন এখনও নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। নিহতদের বিস্তারিত পরিচয়ও এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা