× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিজের ব্যানার নিজেই ছিঁড়লেন চসিক মেয়র শাহাদাত

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪ ২০:০১ পিএম

আপডেট : ২০ নভেম্বর ২০২৪ ২০:১১ পিএম

নিজের ব্যানার নিজেই ছিঁড়লেন চসিক মেয়র শাহাদাত

নগরীর সৌন্দর্যহানি করে এমন ব্যানার, ফেস্টুন, স্টিকারের বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করতে নিজের ব্যানার নিজেই ছিড়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার (২০ নভেম্বর) বিকালে নগর ভবনের সম্মুখ থেকে মেয়রকে শুভেচ্ছা জানিয়ে টাঙানো ব্যানার ও পোস্টার নিজ হাতে খুলেন তিনি। এ সময় চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমীকে নগরীর ৪১টি ওয়ার্ডে সড়ক, অলি-গলিতে যত ব্যানার, পোস্টার, ফেস্টুন রয়েছে তা দ্রুততার সঙ্গে অপসারণ করারও নির্দেশনা দেন তিনি।

এ সময় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আমি বলেছি আপনারা কেউ ব্যানার পোস্টার লাগাবেন না। এই শহরকে সুন্দর রাখুন, পরিষ্কার রাখুন। নালার মধ্যে কোন কাগজ, বোতল, প্লাস্টিক, পলিথিন কিছুই ফেলবেন না। আপনার শহরকে আপনার পরিষ্কার রাখতে হবে। আমি মেয়র নির্বাচিত হয়েছি এজন্য আপনারা আমাকে ধন্যবাদ জানিয়েছেন। আপনাদের ইমোশনকে আমি সম্মান জানাচ্ছি আপনারা আমাকে ভালোবাসেন। আপনাদের এ ভালোবাসার দাম কতটুকু আমি দিতে পারবো জানিনা। কিন্তু এর প্রেক্ষিতে আপনারা যে ব্যানার পোস্টার লাগিয়েছেন এখন থেকে সেটা খুলে ফেলবেন। আমি সাতদিন আগেও বলেছি। কিন্তু এর মধ্যে আমি প্রত্যেকটা জায়গায় দেখেছি এখন ব্যানার রয়ে গেছে। পোস্টার রয়ে গেছে। ওই ব্যানার-পোস্টার সব নিয়ে নিবেন। পাশাপাশি অন্যান্য ব্যানার ও পোস্টার যেগুলো আছে অন্য কারো নামে সেগুলো আপনারা পরিষ্কার করে ফেলবেন।

মেয়র আরও বলেন, আমি আপনাদেরকে যেটা বলতে চাই সবাইকে সুন্দরভাবে এই শহরকে পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই। আমি আমার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তাকে গত এক সপ্তাহ আগে আমি ইন্সট্রাকশন দিয়েছি। এখন উনাকে বলছি যে সমস্ত ব্যানার পোস্টার শুধু এখানে নয়, সারা চট্টগ্রাম শহরে যত ব্যানার পোস্টার সবগুলো ক্লিয়ার হয়ে যাক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা