× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদে‌শি আটক

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪ ১২:৪৮ পিএম

আপডেট : ২০ নভেম্বর ২০২৪ ১৩:১০ পিএম

ভারতে অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদে‌শি আটক

ফেনীর পরশুরাম সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদে‌শি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফিরছিলেন।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটকরা হলেন নোয়াখালীর সেনবাগের শ্রীপদী এলাকার মৃত উজির আলীর ছেলে মো. আবদুল হালিম (৩৩) ও মো. ইকরাম হোসেনের ছেলে মো. আরমান হোসেন (১৯)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক দুজন প্রায় ১৮ মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে রাজমিস্ত্রি ও গ্রিলের কাজ করছিলেন। গতকাল দিবাগত রাতে পরশুরাম উপজেলার দক্ষিণ মালিপাথর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার সময় তাদের আটক করা হয়েছে।

এ ব্যাপারে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান বন্ধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক দুজনকে পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা