× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লক্ষ্মীপুরে সন্ত্রাসী বাহিনীর সদস্য কামাল গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪ ১০:২৯ এএম

আপডেট : ২০ নভেম্বর ২০২৪ ১০:৫৩ এএম

লক্ষ্মীপুরে সন্ত্রাসী বাহিনীর সদস্য কামাল গ্রেপ্তার

লক্ষ্মীপুরে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামাল হোসেন গ্রেপ্তার হয়েছেন। তিনি সন্ত্রাসী গোষ্ঠী সোলায়মান বাহিনীর সক্রিয় সদস্য। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সন্ধ্যায় চরশাহী ইউনিয়নের নতুন হাট এলাকার সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড থেকে কামালকে গ্রেপ্তার করে পুলিশ। তবে তার সম্পর্কে বিস্তারিত তথ্য জানায়নি তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালে সদরের চরশাহী ইউনিয়নের রামপুর গ্রামে সন্ত্রাসী দিদার ও সোলায়মান বাহিনীর মধ্যে গোলাগুলি ঘটে। ওই ঘটনায় দিদার বাহিনীর সদস্যরা কাছ থেকে কামালের এক পায়ে গুলি করে। এতে তার এক পা কেটে ফেলতে হয়। ২০১৫ সালে কামালের বিরুদ্ধে সীমান্তবর্তী নোয়াখালী সদরের চরমটুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বাবুল মাঝি হত্যার ঘটনায় মামলা হয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন, ২০১৭ সালের একটি হত্যা মামলায় কামাল সাজাপ্রাপ্ত আসামি। এতদিন তিনি পলাতক ছিলেন। তবে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা