× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪ ঘণ্টার চেষ্টায় প্যাকেজিং কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪ ১০:২৩ এএম

আপডেট : ২০ নভেম্বর ২০২৪ ১০:৫১ এএম

৪ ঘণ্টার চেষ্টায় প্যাকেজিং কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরের আধেপাশায় অবস্থিত ইন্টারপ্যাক লিমিটেডের প্যাকেজিং কারখানার আগুন প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত দেড়টার দিকে বৈদ্যুতিক খুঁটিতে ট্রান্সফরমারে স্পার্ক হয়ে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানাটিতে বিভিন্ন ধরনের ছাপার কাজ ও কার্টন তৈরি হতো। রাত দেড়টার দিকে হঠাৎ কারখানাসংলগ্ন বৈদ্যুতিক খুঁটিতে ট্রান্সফরমারে স্পার্ক হয়ে আগুনের সূত্রপাত ঘটে। আগুন দ্রুত কারখানার ভেতরে কাগজের মধ্যে ছড়িয়ে পড়ে। কাগজ থেকে পুরো কারখানায় ছড়িয়ে যায়। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তিনটি ইউনিট ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। আগুনে কারখানাটির তৈরি করা মালামাল, মেশিনপত্র, কাগজের বোর্ড, লাইনার, মিডিয়াম পেপার রোলসহ সব মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে।

কারখানার জেনারেল ম্যানেজার কাজী ফিরোজ আহমেদ জানান, কারখানাটিতে বিপুল পরিমাণ তৈরি মাল ছিল; যা আজ বুধবার ডেলিভারি দেওয়ার কাথা ছিল। এ ছাড়া মূল্যবান কাগজের বোর্ড, লাইনার পেপার ও মিডিয়াম পেপারের রোল, ছাপা কাজের জন্য মূল্যবান মেশিনারিজ ছিল। আগুনে সবকিছু পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে কারখানার প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গাজীপুর চান্দনা চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান বলেন, ‘খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তারা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা