× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেটে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে ঝটিকা মিছিল

সিলেট অফিস

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪ ১৬:৪০ পিএম

সোমবার সকাল ৭টায় নগরীর দরগাহ গেইট এলাকা থেকে  ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগানে ঝটিকা মিছিলটি শুরু হয়ে চৌহাট্টা এলাকায় গিয়ে শেষ হয়। প্রবা ফটো

সোমবার সকাল ৭টায় নগরীর দরগাহ গেইট এলাকা থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগানে ঝটিকা মিছিলটি শুরু হয়ে চৌহাট্টা এলাকায় গিয়ে শেষ হয়। প্রবা ফটো

সিলেট নগরীতে সাতসকালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগানে ঝটিকা মিছিল করেছে ১৪-১৫ জনের একদল তরুণ। এসময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পক্ষে মিছিলে স্লোগান দেওয়া হয়।

এছাড়া ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধেও মিছিলে স্লোগান দেওয়া হয়।

সোমবার (১৮ নভেম্বর) সকাল ৭টায় নগরীর দরগাহ গেইট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে চৌহাট্টা এলাকায় গিয়ে শেষ হয়। 

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম সিলেটে আওয়ামী লীগের ব্যানারে মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলটির ছবি ও ভিডিওচিত্রে ছাত্রলীগের পদদারী বা পরিচিত কোনো নেতাকে দেখা যায়নি।

এদিকে পুলিশ জানিয়েছে, এ ধরনের মিছিলের কোনো তথ্য তাদের কাছে নেই। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্লোগান শুনে মিছিলটি ছাত্রলীগের বলে মনে হয়েছে। মিছিলে অন্তত ১৫ জন তরুণ অংশ নেন। তাদের প্রায় সকলের মুখেই মাস্ক পরিহিত ছিলো। দরগাহ গেইট থেকে মিছিল শুরু হয়ে চৌহাট্টা এলাকায় আসার আগেই ব্যনার গুটিয়ে ছত্রভঙ্গ হয়ে যান মিছিলকারীরা। এসময় সড়কে কোন পুলিশ ছিলনা, যান চলাচলও ছিলো খুবই কম।

এদিকে মিছিলের ব্যানারে লেখা ছিল— ‘সিলেটের মাটি শেখ হাসিনার ঘাটি’, ‘অবৈধ আইসিটি কোর্ট জনগন মানে না’, ‘গণহত্যাকারী খুনি ইউনুসের ফাঁসি চাই’। এছাড়া ব্যানারের একপাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও অন্য পাশে শেখ হাসিনার ছবি ছিল। 

এ ব্যাপারে সিলেট মেট্রোরাপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, এরকম কোনো মিছিলের কথা শুনিনি। সম্ভবত ৫-৭ জনের একদল ফটোসেশন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছে। এরপরও খোঁজ নিয়ে দেখছি।

প্রসঙ্গত ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। গোপনে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২৩ অক্টোবর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করে অধ্যাপক ড ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা