× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোনারগাঁয়ে টিস্যু কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪ ০৮:৫৭ এএম

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪ ১১:০২ এএম

সোনারগাঁয়ে টিস্যু কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঝাউচরে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ অ্যান্ড পেপার কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (১৮ নভেম্বর) ভোর ৫টার দিকে এ আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে ঢাকা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, ডেমরা, কাঁচপুর, গজারিয়া, বন্দর কোম্পানিসহ ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিট কাজ করছে।

জানা যায়, সোনারগাঁয়ের মেঘনাঘাট ঝাউচরে অবস্থিত মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের টিস্যু কারখানায় ভোরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে। আগুনে কারখানার প্রায় কয়েকশ কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস জানায়, কারখানায় আগুনের খবর পেয়ে মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিসসহ তাদের প্রায় ১২টি ইউনিট কাজ করছে। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনও বলা যাচ্ছে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা