ফেনী প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪ ১৯:০২ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৪ ১৯:০৪ পিএম
ফেনীতে অভিযান চালিয়ে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ফেনী মডেল থানা পুলিশ। এ সময় দ্বিজেন ধর নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১৭ নভেম্বর) পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা বাজার এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দ্বিজেন চট্টগ্রামের রাউজান এলাকার সুধাংশ ধরের ছেলে।
পুলিশ সুপার হাবিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা বাজার ব্রিজের ওপর একটি বাস থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় পাচারকারীর জুতার ভেতর সোল্ডে কসটেপ দিয়ে প্যাঁচানো অবস্থার ১০টি বার উদ্ধার করা হয়। এ গুলোর ওজন ১১৬৬.৭১ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে দ্বিজেন ধর জানায়, চট্টগ্রাম হাজারী লেইন থেকে সে কুমিল্লা যাচ্ছিল। সে বিগত দিনেও এমন কারবার করে করছে।
এ সময় ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা, বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।