× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘোড়াঘাট

সার জব্দ ও বিভিন্ন অনিয়মে জরিমানা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪ ০৯:২৯ এএম

জব্দকৃত সার। প্রবা ফটো

জব্দকৃত সার। প্রবা ফটো

দিনাজপুরের ঘোড়াঘাটে সার পাচারকালে সারসহ পাচারকারীকে আটক করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার ডুগডুগিহাট বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে জব্দকৃত সার ডুগডুগিহাট বাজারের এক ডিলারের মাধ্যমে উপজেলার কৃষকদের মাঝে বিক্রির ব্যবস্থা করা হয়। এ ছাড়া নানা অনিয়মে তিন ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ। তিনি জানান, ২৬ বস্তা ড্যাপ, টিএসপি ও মপ সার পার্শ্ববর্তী জয়পুরহাটের কলাই উপজেলায় পাচারকালে পাচারকারীকে আটক করা হয়েছে। সার পাচারকারী জয়পুরহাট জেলার কৃষক আব্দুল আজীজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া উপজেলার রানীগঞ্জ ও ডুগডুগিহাট বাজারের কয়েকটি সারের ডিলার ও কীটনাশকের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অনিয়ম পাওয়ায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় রানীগঞ্জের ডিলার বজলুর রশিদ বাবুকে ২০ হাজার টাকা, ডুগডুগিহাট বাজারের কীটনাশক ব্যবসায়ী আমিনুর রহমান বোরহান ও সুজনকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ঘোড়াঘাট উপজেলার জন্য বরাদ্দকৃত সার অন্য জেলা বা উপজেলায় বিক্রয় না করতে, সারের মূল্যতালিকা টানাতে, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সার, বীজ ও কীটনাশক বিক্রয় না করতে, মেয়াদোত্তীর্ণ সার বা কীটনাশক বিক্রয় না করতে এবং সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য নিয়মনীতি অনুসরণ করতে কঠোরভাবে সতর্ক করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুজ্জামান অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন। এ ছাড়া ঘোড়াঘাট থানার এসআই কাজল রায়ের নেতৃত্বে থানা পুলিশ একটি দল অভিযানে সহযোগিতা করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা