পাবনা সংবাদদাতা
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২২ ১১:১২ এএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২২ ১২:৪২ পিএম
বীর মুক্তিযোদ্ধা ম. জয়নুল আবেদীন। ফাইল ছবি
বাংলাদেশ ফার্ম শ্রমিক ফেডারেশনের সভাপতি ও আওয়ামী লীগের পাবনা জেলা শাখার সাবেক জেষ্ঠ্য উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ম. জয়নুল আবেদীন মারা গেছেন।
শনিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে পাবনা সদর উপজেলার রানীগ্রামে তার নিজ বাস ভবনে মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। ম. জয়নুল আবেদীন দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে চিকিৎসাধীন ছিলেন। তিনি তিন ছেলে ও তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রখ্যাত এই শ্রমিক নেতার জানাজা আজ বিকাল ৪ টায় রানীগ্রাম দারুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। তাকে দড়িকামালপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।