× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেনাপোলে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ আব্দুল্লাহর দাফন

বেনাপোল (যশোর) প্রতিবেদক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪ ১৭:১৯ পিএম

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪ ১৭:২০ পিএম

বেনাপোলে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ আব্দুল্লাহর দাফন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত আব্দুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় শহীদ আব্দুল্লাহর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার দেওয়া হয়। বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় প্রশাসন, রাজনীতিবিদ ও বৈষম্যবিরোধী ছাত্ররা মরহুমের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে তিন মাস রাজধানীর সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন আবদুল্লাহ। গতকাল বৃহস্পতিবার সেখানেই তার মৃত্যু হয়। গতকাল বৃহস্পতিবার রাতে আব্দুল্লাহর লাশ গ্রামের বাড়িতে নেওয়া হয়।

আব্দুল্লাহ যশোরের বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া টার্মিনাল পাড়া গ্রামের দিনমজুর আব্দুল জব্বাবের ছেলে। চার ভাইবোনের মধ্যে সবার ছোট ছিলেন আবদুল্লাহ। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি। থাকতেন ঢাকায় বোনের বাসায়। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই আবদুল্লাহ সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

জানা গেছে, ৫ আগস্ট রাজধানীর তাঁতীবাজার মোড়ে বংশাল থানার সামনে গুলিবিদ্ধ হন আবদুল্লাহ। তার কপালে গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে প্রথমে মিটফোর্ড এবং পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে তার অস্ত্রোপচার করা হয়। এরপর তাকে বেনাপোলের বাড়িতে নিয়ে যান স্বজনরা।

সেখানে শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাকে ১১ আগস্ট রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি হওয়ায় ফের ঢাকা মেডিকেলে নেওয়া হয়। ১২ আগস্ট ভর্তি করা হয়।

অবস্থার উন্নতি না হওয়ায় ২২ আগস্ট তাকে ঢাকার সিএমএইচে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার সেখানেই চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান আব্দুল্লাহ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা