× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নড়াইলে ধানক্ষেত থেকে শিশুর লাশ উদ্ধার

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪ ১৩:২৭ পিএম

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪ ১৩:৩৬ পিএম

নিহত শিশু হামিদা। ছবি : সংগৃহীত

নিহত শিশু হামিদা। ছবি : সংগৃহীত

নড়াইলে ধানক্ষেত থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যার দিকে কালিয়া উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

ছয় বছর বয়সি নিহত শিশুর নাম হামিদা। সে ওই গ্রামের শাহানুর শেখ ও হাওয়া দম্পতির মেয়ে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে মায়ের কাছ থেকে একটি আপেল নিয়ে খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় হামিদা। বিকালে তাকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। সন্ধ্যায় নিজ বাড়ির উত্তর পাশে ধানক্ষেতে কচুরিপানা দিয়ে ঢাকা ও হাত বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

ওসি বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে লাশ ধানক্ষেতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা