× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনায় পাটের বস্তার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

খুলনা অফিস

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪ ২৩:৩৪ পিএম

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪ ০০:২৩ এএম

খুলনায় পাটের বস্তার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

খুলনায় পাটের বস্তার গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নগরীর বড়বাজার স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।

খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তবে কীভাবে আগুন লেগেছে এবং আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১০টার পর খুলনার বড়বাজার স্টেশন রোডের মেসার্স আহসান উল্লাহ নামে পাটের বস্তার গোডাউনে আগুন লাগে। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার বলেন, বস্তার গোডাউনে আগুন লাগার সংবাদ পেয়ে খালিশপুর, দৌলতপুর ও খুলনা সদরের ৭টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দের ঘণ্টা চেষ্টার পর আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছে। 

তিনি আরও বলেন, চারিদিকে শুধু গোডাউন। আগুন নিয়ন্ত্রণে আসতে একটু সময় লাগবে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে বলা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা