চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪ ১৪:১৫ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৪ ১৪:২০ পিএম
প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মেয়ের জামাই’র করা শাবলের আঘাতে সাকিনা বেগম নামে এক নারীর মৃত্যু হওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার নয়ালাঙ্গা ইউনিয়নের বাবুপুর-মিরাটলি পাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত সাকিনা বেগম ওই উপজেলার মোবারকপুর ইউনিয়নের গোয়াবাড়ি-চাঁদপুর এলাকার মৃত শফিকুল ইসলামের স্ত্রী। ঘটনার পর থেকে অভিযুক্ত মেয়ের জামাই টুটুল পলাতক রয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন ।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি গোলাম কিবরিয়া বলেন, সাকিনা মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যান। ঘুমন্ত অবস্থায় তাকে শাবল দিয়ে আঘাত করে তারই মেয়ের জামাই টুটুল। এতে ঘটনাস্থলেই মারা যান সাকিনা বেগম।
তিনি আরও বলেন, টুটুল মানসিক ভারসাম্যহীন রোগী। শ্বাশুড়িকে হত্যা করে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে মর্গে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।