× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লোহাগাড়ায় যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ৪

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪ ১২:৫৪ পিএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২৪ ১২:৫৫ পিএম

লোহাগাড়ায় যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ৪

চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নে যৌথবাহিনীর অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বুধবার (১৩ নভেম্বর) রাতে বড়হাতিয়া ইউনিয়নের হাজীরপাড়া প্রকাশ কসাই পাড়ায় এই অভিযান পরিচালনা করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারদের কাছ থেকে ৩৭৭টি ইয়াবা, চাকু, চাপাতি, গাঁজা, চোলাই মদ, মোবাইল সেট, ফয়েল পেপার এবং একটি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন-আমিনুল হক, মো. হোসেন, মো. কামাল ও মো. এরশাদ।

অভিযান পরিচালনা করেন লোহাগাড়া সেনা ক্যাম্প কমান্ডার মেজর মুহাম্মদ সাঈদ হাসান ও থানার

এসআই শরিফুল ইসলাম।

মেজর মুহাম্মদ সাঈদ হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে সেনা ও পুলিশ বাহিনীর যৌথ অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরিফুর রহমান বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে দুটি মামলা করা হয়েছে এবং আজ সকালে তাদের আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা