× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খেলাপি ঋণ আদায়ে ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪ ২২:৪৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

১০ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধ না করায় ব্যবসায়ী হাসানুর রশিদ রিপনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (১৩ নভেম্বর) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। 

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম শাহেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বাদী ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বিবাদীকে ৫ মাসের দেওয়ানি আটকাদেশ দেন। ওই দেওয়ানি আটকাদেশ কার্যকর করতে বিবাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, নিজের মালিকানাধীন প্রতিষ্ঠান কোয়ালিটি প্রোডাক্টসের নামে ঋণ নিয়ে পরিশোধ না করায় ২০১০ সালে হাসানুর রশিদসহ দুজনের বিরুদ্ধে আদালতে অর্থঋণ মামলা করে আইএফআইসি ব্যাংক। ওই ঋণের বিপরীতে বন্ধকি সম্পত্তি নিলামে বিক্রি না হওয়ায় ২০২২ সালের ৩০ নভেম্বর দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আদালতে আবেদন করা হয়। একই সময়ে ব্যবসায়ী হাসানুর রশিদ দেওয়ানি আটকাদেশ রি-কলের প্রার্থনা করলে দেওয়ানি আদালত অবকাশ বিবেচনায় তার পাসপোর্ট জমা প্রদান সাপেক্ষে ২০২৩ সালের ১২ জানুয়ারি পর্যন্ত দেওয়ানি আটকাদেশ রি-কলের মেয়াদ নির্ধারণ করেন।

কিন্তু ওই সময় বিবাদী জামিন প্রার্থনা না করে বন্ধকি সম্পত্তি বিক্রি করে ডিক্রিকৃত টাকা পরিশোধের অনুমতি প্রার্থনা করেন। ওই সময় ১০ লাখ টাকা পে-অর্ডার দাখিলসাপেক্ষে বিবাদীর দরখাস্ত শুনানির জন্য ধার্য করা হয়। কিন্তু বিবাদী মাত্র দুই লাখ টাকা পরিশোধ করেন। মামলার পর ১৩ বছরেও বিপুল পরিমাণ খেলাপি ঋণ পরিশোধ না করে অবহেলা করেন। এ ঘটনায় ২০২২ সালের ওই আদেশ মূলে বিবাদীর বিরুদ্ধে ৫ মাসের দেওয়ানি আটকাদেশ দেন আদালত। এই দেওয়ানি আটকাদেশ কার্যকর করতে বিবাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা