নরসিংদী প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪ ১২:৪২ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৪ ১২:৪৪ পিএম
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, শেখের বেটি নাকি পালায় না? আজ কোথায় তিনি। নিজ দলের কর্মীদের রেখে হাসিনা পালালেও তাদের দোসররা এখনও পালায়নি। তারা এখনও দিবা স্বপ্ন দেখছেন, তারা আবার ক্ষমতায় আসবেন। সকলেই সতর্ক থাকুন বাংলাদেশে যেন আর কোনদিন মাফিয়া সরকার যেন ক্ষমতায় আসতে না পারে।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর শ্বাসরুদ্ধকর ভয়ভীতি দেখিয়ে বিএনপিকে কোনঠাসা করার পাশাপাশি ধ্বংস করার চেষ্টা করেছিল শেখ হাসিনা। ছাত্র-জনতার আন্দোলনে দেশে পুনরায় কথা বলার সুযোগ তৈরি হয়েছে। তাই দ্রুত সময়ে একটি স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ দিয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তন্তর করুন।
ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য এমএন জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের অন্যতম উপদেষ্টা আবুল কাশেম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফাইজুর রহমান, আকবর হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপিত জামাল আহমেদ চৌধুরী, পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুস, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহন প্রমুখ নেতারা।
পরে বিজয়ী দল ও বিজিত দলের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য নেতৃবৃন্দ।