× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইসিএমএবি রাজশাহী শাখার উদ্যোগে আন্তর্জাতিক একাউন্টিং দিবস উদযাপন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪ ১৭:৪৩ পিএম

আপডেট : ১২ নভেম্বর ২০২৪ ১৭:৪৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট আক্যাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) রাজশাহী ব্রাঞ্চের উদ্যোগে আন্তর্জাতিক একাউন্টিং দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। রবিবার (১০ নভেম্বর) নানা আয়োজনের মধ্যে দিয়ে আইসিএমএবির রাজশাহী ব্রাঞ্চে উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপিত হয়।

দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ক্যাম্পাসে কেস কম্পিটিশন ও অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব প্রতিযোগিতায় আইসিএমএবির শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সবার জন্য আয়োজিত উন্মুক্ত কুইজ প্রতিযোগিতাটি ব্যাপক সাড়া ফেলে। 

রবিবার সকালে র‍্যালির মধ্য দিয়ে দিবসটির দিনব্যাপী কার্যক্রম শুরু হয়। র‍্যালিতে প্রতিষ্ঠানের সব শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়। আইসিএমএবি ক্যাম্পাস থেকে শুরু হয়ে র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে এসেই শেষ হয়। পরে আলোচনা সভা ও প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে দিবসটির কর্মসূচি শেষ হয়। 

আইসিএমএবি’র রাজশাহী শাখার উপদেষ্টা আফসার আলী এফসি এমএ এর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আইসিএমএবিবির সম্মানিত ফেলো ড. মো. আখতার উদ্দিন এফসিএমএ, গণেশ চন্দ্র দাস এফসিএমএ, মোহাম্মদ সায়েম বিন সোলাইমান এফসি এমএ প্রমুখ। 

প্রথমবারের মতো কেস কম্পিটিশনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ব্যবসায়িক সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করে উপস্থিত শিক্ষক ও বিচারক মন্ডলীদের সামনে উপস্থাপন করে। এই প্রতিযোগিতায় প্রথম হয়েছে টিম ইনফার্নো। বিজয় টিমের সদস্যরা হলেন- সিনা তাসফিয়া করিম, সাদমান সাকিব শোক, শামীম আহমদ দুর্জয়। এটিএমের প্রত্যেকেই আইসিএমবি রাজশাহী শাখার শিক্ষার্থী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা