× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শৃঙ্খলা ভঙ্গের দায়ে পাবনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বহিষ্কার

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪ ১৬:৩৯ পিএম

 বহিষ্কার আনোয়ার হোসেন। ছবি: সংগৃহীত

বহিষ্কার আনোয়ার হোসেন। ছবি: সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পাবনা জেলা স্বেছাসেবক দলের অধীনস্থ সাঁথিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন মহরমকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) কেন্দ্রীয় নির্দেশে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান ও সদস্য সচিব কমল শেখ টিটু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক এস এম আদনান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিষ্কার আদেশে বলা হয় চাঁদাবাজি, হত্যার হুমকি দিয়ে অর্থ আত্মসাৎ ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন মহরম। এ দায়ের সত্যতা পাওয়ায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দলীয় সকল প্রকার পদবী স্থায়ী বহিষ্কার করা হলো। দলীয় কোন প্রকার কার্যক্রমে অংশগ্রহণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে তাকে।

এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান বলেন, সরকার পতনের পর বেশ কয়েকবার সতর্ক করার পরেও চাঁদাবাজি ও হত্যার হুমকি দিয়ে অর্থ আত্মসাৎ করার প্রমাণ পাওয়া যায়। কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে মহরমকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন মহরমের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করলেও মুঠোফোনে তাকে পাওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা