× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ সাত শ্রমিক

মেডিকেল প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪ ১১:৪৬ এএম

আপডেট : ১২ নভেম্বর ২০২৪ ১৩:৫০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জে রাস্তায় গ্যাসলাইনে লিকেজ থেকে বিস্ফোরণে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে সোনারগাঁ উপজেলার কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে  ভর্তি করা হয়েছে।

ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

দগ্ধরা হলেন মো. মিজান, মো. জাহাঙ্গীর আলম, মো. রিপন, মো. সুলতান, মো. শাহজালাল, জয় ও রাজু। তারা সবাই চিকিৎসাধীন আছেন।

চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, গত রাতে নারায়ণগঞ্জ থেকে এখানে সাতজন এসেছেন। তাদের মধ্যে মিজান ১৯, জাহাঙ্গীর আলম ১০, রিপন ৯, সুলতান ২০, শাহজালাল ৭, জয় ২২ ও রাজু ২ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে চারজনকে ভর্তি দেওয়া হবে, বাকিদের অবজারভেশনে রাখা হবে।

দগ্ধদের নিয়ে আসা মো. রুবেল বলেন, সোমবার রাতে কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনের রাস্তায় কল বসানোর কাজ করার পর সেখানে ঝালাইয়ের কাজ করতে গেলে পাশে গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটনা ঘটে। এতে সাত শ্রমিক দগ্ধ হন।

কাচঁপুর মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। যেহেতু কোনো ধরনের অগ্নিকাণ্ড ঘটেনি, তাই আমরা ফিরে এসেছি।’

তিতাস গ্যাসের সোনারগাঁ অঞ্চলের সুপারভাইজার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় লোকজনকে অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে সাতজন দগ্ধ হয়েছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা