শেরপুর সংবাদদাতা
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২২ ২১:৫৯ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২ ১২:৫৫ পিএম
প্রতীকী ছবি
শেরপুরের শ্রীবরদীতে ওয়াজ শুনে ফেরার পথে এক পোশাককর্মী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় শুক্রবার রাতে ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন ওই নারী। তবে শনিবার রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানী ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করেন তিনি। ঢাকা থেকে শেরপুরে এক আত্মীয়ের বাড়িতে সম্প্রতি বেড়াতে আসেন তিনি। বৃহস্পতিবার রাতে মামাতো বোনকে সঙ্গে নিয়ে ওয়াজ শুনতে যান তিনি। সেখান থেকে ফেরার পথে স্থানীয় যুবক মিল্লাত, ফারুক মিয়া, বাবু মিয়া, নজরুল ইসলাম ও শিপন মিয়া ওরফে ছক্কু তার পথরোধ করে। পরে হত্যার হুমকি দিয়ে একটি মৎস্য প্রজেক্টের পাশে নিয়ে তাকে ধর্ষণ করা হয়।
ওই নারীর স্বামী জানান, তার স্ত্রীকে ধর্ষণে জড়িতদের বিচারের দাবি জানাচ্ছি।
রাণীশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ বলেন, ঘটনাটি ন্যাক্কারজনক, পুরো ইউনিয়নবাসী এ ঘটনায় লজ্জিত। অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের আওতায় এনে উপযুক্ত বিচারের দাবি জানান তিনি।
ওসি বিপ্লব কুমার জানান, শারীরিক পরীক্ষার জন্য ওই নারীকে ২৫০ শয্যা শেরপুর সদর পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।