× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪ ২১:০৬ পিএম

আপডেট : ১১ নভেম্বর ২০২৪ ২১:১৯ পিএম

ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী (পিএ) আব্দুল মতিনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (১১ নভেম্বর) ভোরে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের চর ওয়াশপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বাড়িটি মতিনের স্ত্রীর নামে কেনা।

আটক আব্দুল মতিন বরিশালের মেহেন্দিগঞ্জ থানার চর খাকাকাটা গ্রামের খলিলুর রহমানের ছেলে। তিনি ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারীর পাশাপাশি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবার বিকাল ৫টায় আব্দুল মতিন ওই বাড়িতে অবস্থান করছেন- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে রাখে। পরবর্তীতে তার অবস্থান নিশ্চিত করে বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন জানান, ৫ আগস্ট সরকার পতনের পর থেকে আব্দুল মতিন আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তার করে থানাহাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা