× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শরীয়তপুরে সড়কের পাশে ১০ ব্যাগে মিলল ১২৩টি হাতবোমা

শরীয়তপুর প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪ ১৯:৩০ পিএম

আপডেট : ১১ নভেম্বর ২০২৪ ১৯:৪২ পিএম

শরীয়তপুরে সড়কের পাশে ১০ ব্যাগে মিলল ১২৩টি হাতবোমা

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় সড়কের পাশ থেকে ১০টি কালো ব্যাগ ভর্তি বোমা পাওয়া গেছে। ব্যাগগুলোতে ১২৩টি হাতবোমা মিলেছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ধানকাটি ইউনিয়নের ধানকাটি-কালকিনি সড়কের উত্তর আকালবরিশ এলাকায় সড়কের পাশে স্থানীয়রা ব্যাগগুলো পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

এ তথ্য নিশ্চিত করে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, সেনাবাহিনীকে খবর দেওয়া হয়। তাদের বোমা নিষ্ক্রিয়কারী দল এসে বোমাগুলো উদ্ধার করেছে। সেগুলো নিষ্ক্রিয় করা হবে।

স্থানীয় ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার সকালে ডামুড্যার ধানকাটি ইউনিয়নের ধানকাটি-কালকিনি সড়কের উত্তর আকালবরিশ এলাকায় সড়কের পাশে কালো রঙের ব্যাগগুলো পড়ে থাকতে দেখে  স্থানীয় লোকজন। পরে ব্যাগে বোমাসদৃশ বস্তু দেখে তারা ডামুড্যা থানায় ফোন দেয়। ঘটনাস্থল পরিদর্শন করে সেনাবাহিনীকে খবর দেয় পুলিশ।

স্থানীয় রাশেদ মিয়া, জুয়েল মাল, আবির খাঁ বলেন, ভোরে ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে স্থানীয় কয়েকজন রাস্তায় কিছু অপরিচিত লোকজনকে আনাগোনা করতে দেখেন। পরে তারা রাস্তার পাশে প্রথমে কালো রঙের ব্যাগ পড়ে থাকতে দেখেন এবং ভেতরে বোমাসদৃশ কিছু দেখতে পান। সন্দেহ হওয়ায় আরও খোঁজাখুঁজি করে রাস্তার দুই পাশের বিভিন্ন স্থানে একে একে ১০টি কালো ব্যাগ দেখতে পান স্থানীয়রা।

পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দেন। পুলিশ এসে দেখে ব্যাগের ভেতরে বোমা রয়েছে বলে জানায়। এতে স্থানীয়দের মাঝে দিনভর চরম আতঙ্ক বিরাজ করে।

ডামুড্যা থানার উপ-পরিদর্শক ইয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্যাগগুলোর মধ্যে হাতবোমা সদৃশবস্তু দেখা গেছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বোমা নিষ্ক্রিয়কারী দল রওনা দিয়েছে। এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) মো. মুসফিকুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, মাদারীপুরের কালকিনি এলাকায় আধিপত্য বিস্তারের জন্য বোমাগুলো সংগ্রহ করা হয়েছে। পরে রাতের আঁধারে রাস্তার পাশে বিভিন্ন স্থানে সেগুলো ফেলে রাখা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা