× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগ না দিলে ব্লকেড কর্মসূচির হুঁশিয়ারি

রংপুর অফিস

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪ ১৭:৩৬ পিএম

আপডেট : ১১ নভেম্বর ২০২৪ ১৮:১৭ পিএম

উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগ না দিলে ব্লকেড কর্মসূচির হুঁশিয়ারি

উত্তরবঙ্গ থেকে কমপক্ষে ৫ জন উপদেষ্টা নিয়োগ না দিলে উত্তরবঙ্গ ব্লকেড কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

উপদেষ্টা নিয়োগে বৈষম্যের প্রতিবাদে সোমবার (১১ নভেম্বর) বিকালে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে এ হুঁশিয়ারি দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি রংপুরকে দেশের এক নম্বর জেলা হিসেবে পরিণত করতে দ্রুত উপদেষ্টা নিয়োগের দাবি জানিয়েছেন তারা।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন- সমন্বয়ক ইমরান আহমেদ, ইমতিয়াজ ইমতি, রাজিমুজ্জামান হৃদয়, নাহিদ খন্দকার, আলমগীর নয়নসহ অন্যরা।

বক্তারা বলেন, বৈষম্যের বিরুদ্ধে দেশে সর্বপ্রথম প্রাণ দিয়েছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তার আত্মত্যাগে দেশের ছাত্র-জনতা জেগে উঠেছিল। পতন হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের। প্রধান উপদেষ্টা রংপুর সফরে এসে বলেছেন রংপুর হবে এক নম্বর জেলা। অথচ উপদেষ্টা নিয়োগে উত্তরবঙ্গ থেকে কোনো উপদেষ্টা রাখা হয়নি। ফলে বিগত দিনের মতো বর্তমানেও উত্তরবঙ্গ বৈষম্যের শিকার। এখানকার মানুষের সমস্যাগুলো তুলে ধরে কাজ করার মতো মানুষ নেই উপদেষ্টা পরিষদে।

অবিলম্বে রংপুরসহ উত্তরবঙ্গ থেকে কমপক্ষে ৫ জন উপদেষ্টা নিয়োগ দেওয়া না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন তারা।  সেই সঙ্গে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকে উপদেষ্টামণ্ডলীতে যুক্ত করার আহ্বানও জানান তারা। 

এদিকে রবিবার নতুন করে ৩ জন উপদেষ্টার শপথ গ্রহণের পর থেকে ফুঁসে উঠেছে রংপুরবাসী। রংপুর থেকে কোনো উপদেষ্টা না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। ‘লাশ চাই উত্তরের, সব শাসক হবে দক্ষিণের?’ এমন প্রশ্ন রেখে প্রতিবাদ স্বরূপ ফেসবুকের প্রোফাইলের রঙ লাল করেছেন অনেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা