× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ১

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪ ১৫:২১ পিএম

আপডেট : ১১ নভেম্বর ২০২৪ ১৫:৫৬ পিএম

গ্রেপ্তার সোহেল। ছবি : সংগৃহীত

গ্রেপ্তার সোহেল। ছবি : সংগৃহীত

ঢাকার সাভারে চাঞ্চল্যকর শ্রমিক দেলোয়ার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ মূলহোতা সোহেলকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান। এর আগে ভোর রাতে রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহেল নোয়াখালী জেলার মাইজদি থানার বান্দেরহাট গ্রামের আব্দুল হালিমের ছেলে। তিনি দেলোয়ার হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও মূলহোতা বলে জানা গেছে।

র‍্যাব জানায়, নিহত দেলোয়ার পেশায় একজন ভ্যানচালক ছিলেন। গত ৩১ অক্টোবর দুপুরে সাভারের ঝাউচর উত্তরপাড়া এলাকার স্বপনের কেমিক্যাল দোকানের পূর্ব পাশে বালুর মাঠে পৌঁছালে শত্রুতা ও নারীঘটিত বিষয় নিয়ে সোহেল তাকে মারধর করে। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হয়। একই দিনে বিকালে দেলোয়ার বাসা থেকে বের হয়ে কর্মস্থলের উদ্দেশে যান। চার দিন পর গত ৪ নভেম্বর তেঁতুলঝোড়া ইউনিয়নের উত্তর মেইটকা এলাকার এমবিএম ইট ভাটার উত্তর পাশ থেকে দেলোয়ারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করলে তদন্ত শুরু করে র‍্যাব। এরই ধারাবাহিকতায় রবিবার অভিযান চালিয়ে মূলহোতা সোহেলকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মেজর জালিস মাহমুদ খান বলেন, আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় নারীঘটিত কারণে ভিকটিমকে হত্যা করার পরিকল্পনা করে সোহেল। তিনি পরিকল্পনা অনুযায়ী দেলোয়ারকে বাসা থেকে ডেকে নিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেন। পরে মৃত্যু নিশ্চিত করতে গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায় যান। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা