× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫২ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছাড়লেন শ্রমিকেরা

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪ ১৫:১৩ পিএম

আপডেট : ১১ নভেম্বর ২০২৪ ১৬:০৭ পিএম

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছাড়ছেন শ্রমিকেরা। প্রবা ফটো

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছাড়ছেন শ্রমিকেরা। প্রবা ফটো

বকেয়া বেতন পরিশোধে কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ৫২ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করেছে টিএনজেড গ্রুপের শ্রমিকেরা। ফলে সোমবার (১১ নভেম্বর) দুপুর ২টার পর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। 

শ্রম মন্ত্রণালয়ের সচিবের আশ্বাসে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে দিয়েছেন বলে নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ক্রাইম নর্থ) নাজির আহম্মেদ। 

এর আগে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরীর মালিকের বাড়ি এলাকার টিএনজেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। পরে তাদের সঙ্গে যোগ দেন ওই গ্রুপের ৫টি কারখানার প্রায় ৩ হাজার শ্রমিক।

গত শনিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া শ্রমিকদের আন্দোলন তৃতীয় দিনের মতো আজ সকালেও অব্যাহত থাকলে, পরিস্থিতি বিবেচনায়  আজ আশপাশের ১২টি কারখানা বন্ধ রাখা হয়েছে। 

সোমবার দুপুরে সেনাসদস্যরা এসে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। বকেয়া বেতন না পেলে সড়ক ছাড়বে না বলে জানিয়েছে শ্রমিকেরা। গাজীপুর সদরের ইউএনওর মাধ্যমে টেলিফোনে শ্রমিকদের সঙ্গে শ্রম মন্ত্রণালয়ের সচিব কথা বলেন। তাতেও তারা প্রথমে  সন্তুষ্ট হয়নি, তাদের প্রতিনিধি পাঠাতে বললেও রাজি হননি। 

টঙ্গী শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন বলেন, শ্রম মন্ত্রণালয়ের সচিব শ্রমিকদের উদ্দেশে ব্রিফ করেছেন। সেখানে সদরের ইউএনও, সেনাবাহিনী, মেট্রোপলিটন কমিশনার, শিল্প পুলিশ ও সব শ্রমিকেরা উপস্থিত ছিলেন। তিনি বলেছেন সরকার দায়িত্ব নিয়ে আগামী রবিবারের মধ্যে ৬ কোটি টাকা অনুদান হিসেবে দেবেন। শ্রমিকদের অন্যান্য দাবি ও পাওনা কীভাবে, কবে পরিশোধ করা হবে তা আলোচনার জন্য শ্রমিকদের প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানিয়েছেন। পর্যায়ক্রমে তাদের পাওনা পরিশোধ করে দেবেন। তিনি অনুরোধ করেছেন রাস্তা ছেড়ে দিতে। এখন শ্রমিকেরা নিজেদের মধ্যে আলোচনা করে সড়ক ছেড়ে দিতে সিদ্ধান্ত নিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা