× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছয় দফা দাবিতে বগুড়া সিভিল সার্জন কার্যালয় ঘেরাও

বগুড়া অফিস

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪ ১৩:২৭ পিএম

ছয় দফা দাবিতে বগুড়া সিভিল সার্জন কার্যালয় ঘেরাও

বগুড়ায় ছয় দফা দাবি আদায়ে কাফনের কাপড় পরে সিভিল সার্জন কার্যালয় ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ। সোমবার (১১ নভেম্বর) সকাল ৯টায় এ কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। 

এ সময় রেডিওলোজী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বেবী বলেন, ১৪ বছর যাবৎ মেডিক্যাল টেকনোলজিস্টরা নানাভাবে বৈষম্যের শিকার। এর মধ্যে অন্যতম হচ্ছে সঠিক অনুপাতে নিয়োগ না হওয়া। একইসঙ্গে তাদের শিক্ষা ও প্রশিক্ষণের ব্যাপারেও উদাসীন ভূমিকা পালন করেছে বিগত সরকার।

ফিজিওথেরাপি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আহম্মেদ মোশাররফ বলেন, আমাদের সমস্যা সমাধানে দ্রুত নিজস্ব পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদের ১০ম এবং গ্রাজুয়েট মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৯ম গ্রেডে নিয়োগ বিধিমালা তৈরি, ঢাকা আইএইচটিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি হিসেবে রূপান্তর করতে হবে। 

এ সময় সরকারের প্রতি বি ফার্মসহ সব অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করা এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু করতে আহ্বান জানান শিক্ষার্থীরা।

সিভিল সার্জন ডা. শফিউল আজম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘ছয় দফা দাবি যৌক্তিক। তবে জেলাভিত্তিকভাবে আামদের কিছু করার নাই। আমরা ওপর মহলে বিষয়টি জানিয়েছি, তারা এ ব্যাপারে সিন্ধান্ত নেবেন বলে আমি আশাবাদী।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা