× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঁচ বিশিষ্ট ব্যক্তি পেলেন বগুড়া লেখক চক্র পুরস্কার

বগুড়া ব্যুরো

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২২ ২০:৫৫ পিএম

লেখকচক্র পুরস্কার পাওয়া পাঁচ বিশিষ্ট ব্যক্তি। ছবি: প্রবা

লেখকচক্র পুরস্কার পাওয়া পাঁচ বিশিষ্ট ব্যক্তি। ছবি: প্রবা

বগুড়ায় পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে লেখকচক্র পুরস্কার প্রদান করা হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) দুপুরে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে তিনদিনব্যাপী অনুষ্ঠিত কবি সম্মেলনের দ্বিতীয় দিনে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্ত পাঁচজন বিশিষ্ট ব্যক্তি হলেন- কবিতায় মুজিব মেহদী, কথাসাহিত্যে প্রশান্ত হালদার, প্রবন্ধ সাহিত্যে সরকার আবদুল মান্নান, লিটল ম্যাগাজিন সম্পাদনায় ‘মানুষ’ সম্পাদক কবি শফিক সেলিম এবং সাংবাদিকতায় আমজাদ হোসেন মিন্টু। সম্মাননা প্রাপ্ত ব্যক্তিদের উত্তরীয়, সম্মাননাপত্র এবং ক্রেস্ট  তুলে দেন প্রধান অতিথি বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি-প্রাবন্ধিক বজলুল করিম বাহার। 

বগুড়া লেখক চক্রের প্রতিষ্ঠাতা কবি শেখ ফিরোজ আহমদের সভাপতিত্বে এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পুলিশ সুপার কবি সুদীপ কুমার চক্রবর্ত্তী, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি-প্রাবন্ধিক মুহম্মদ শহীদুল্লাহ, কবি মাহমুদ কামাল, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, কবি-সম্পাদক অনিকেত শামীম।

ধন্যবাদ জ্ঞাপন করেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা শিশু সাহিত্যিক এ্যাড. পলাশ খন্দকার। এসময় উপস্থিত ছিলেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক, সাধারণ সম্পাদক কবি কামরুন নাহার কুহেলী, উপদেষ্টা শোয়েব শাহরিয়ার, কবি শিবলী মোকতাদির, ইন্দ্রজিৎ সরকার, সাংবাদিক জেএম রউফ। সম্মাননা পর্বটি সঞ্চালনা করেন বাচিকশিল্পী অলোক পাল। 

এর আগে দ্বিতীয় দিনের প্রথমম পর্বের শুরুতেই এইচ আলিমের সঞ্চালনায় ‘কবিতায় সমাজ বিচ্ছিন্নতা ও সাম্প্রতিক সময়’ শীর্ষক মুক্ত আলোচনা পর্বে সভাপতিত্ব করেন কবি নজমুল হেলাল। আলোচনায় অংশগ্রহণ করেন ড. গাজী রহমান, আনিফ রুবেদ, মুজতবা আহমেদ মুরশেদ। পরে কবিবৃন্দ স্বরচিত পাঠ করেন। কবিতা পাঠের পর ‘কবিতা কী নিঃশেষের পথে’ শীর্ষক আলোচনা সভা কবি কামরুল বাহার আরফির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশগ্রহণ করেন সাহেদ কায়েস, নুরুল ইসলাম বাদল, মুহম্মদ ফরিদ হাসান।

এছাড়া ‘তারুণ্যে কবিতা: কতটুকু আগামী কতটুকু ভবিষ্যৎ’, ‘তৃণমূলে সাহিত্য আন্দোলনে প্রতিবন্ধকতা’, ‘ছড়াসাহিতত্যে বিমুখতার নেপথ্যে’, ‘কবিতার জুটি, জীবনের জুটি’ শীর্ষক বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন কবি সরোজ দেব, সাবেদ আল সাদ, যতন কুমার দেবনাথ, প্রতিদিনের বাংলাদেশের ফিচার সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ এবং হাসনাত আমজাদ, সোহেল মল্লিক, হাই হাফিজ, আমির খসরু সেলিম, এস এম খলিল বাবু, রাজ্জাক দুলাল, সুস্মীতা সাহা, হযরত আলী, ঋজু রেজওয়ান, মাহবুবা লাভীন, দিপংকর মারডুক, ইয়ার খান, সাকিব শাকিল, হিম ঋতব্রত, শৈবাল নূর, নুসরাত নুসিন, সঞ্জয় পুণীক, হোসেন রওশন, মারুফ আহমেদ নয়ন এবং আদিত্য আনাম।

রবিবার মমইন ইকোপার্কে কবিতাভ্রমণ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনদিনব্যাপী কবি সম্মেলন শেষ হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা